কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে আইজিপি প্রেরিত ত্রাণ সামগ্রী বিতরণ

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী ভূরুঙ্গামারী উপজেলার বন্যার্তদের মাঝে আই জিপি ডা. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রেরিত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় সোমবার (২৭ জুলাই) বেলা ১২টায় নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমর নদীবেষ্টিত তেলিয়ানীরপাড় মাদরাসায় এবং ভূরুঙ্গামারী উপজেলারশিলখুড়ি ইউনিয়নের বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খাঁন (বিপিএম)।

এ সময় নাগেশ্বরীতে বিতরণকাল উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, এএসপি (নাগেশ্বরী সার্কেল) মো. লুৎফর রহমান, ওসি রওশন কবীর, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল, বামনডাঙ্গা ইপি চেয়ারম্যান আমজাদ হোসেন এসআই তাজেদার আলম ফারুকীসহ বিভিন গণমাধ্যমকর্মী প্রমুখ।

পরে ভূরুঙ্গামারীতে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, এএসপি (ভূরুঙ্গামারী সার্কেল) মোহাম্মদ শওকত আলী, অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান প্রমুখ।

Share Button