ঝিনাইদহে ১৮০ জন কৃষকের মাঝে সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

আমন ধান চাষে প্রণোদনা হিসেবে ঝিনাইদহে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সকালে হরিণাকুন্ডু পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ‘বন্ধু মহল-১৯৭৪’র পক্ষ থেকে এ সার বিতরণ করা হয়।
এসময় উপজেলার ১৮০ জন কৃষকের মাঝে ২৫ কেজি করে বিভিন্ন প্রকার রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি কর্মকর্তা, সংগঠনটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share Button