কুড়িগ্রামে দুটি বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
যাত্রাপুর ও বেলগাছা ইউনিয়নবাসীর দীর্ঘ প্রতিক্ষিত চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয় ও বাব্ উল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করলেন ২৬, কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নবাব আলী, শিক্ষা প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তপন কুমার সাহা, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, যাত্রাপুর কলেজের প্রিন্সিপাল এরশাদুল হক, সানাউল কবীর প্রমূখ।
আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ভবন দেয়া হবে। সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর। নতুন প্রজন্ম শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে।

Share Button