কুড়িগ্রামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনাসভা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আজ শনিবার (২৫ শে জুলাই) বিকালে ৪ ঘটিকায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা সদরের কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আবুল হাসনাৎ মোঃ জগলুল হক উপদেষ্টা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন।এম এ রশিদ আলী ( অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক সমন্বয়), জাহিদুল ইসলাম খান (জাহিদ) কেন্দ্রীয় সহঃ প্রধান ও জেলা প্রধান কুড়িগ্রাম।এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উপজেলা প্রধান মোঃ মুকুল মিয়া। যিনি এ-ই অনুষ্ঠানটিকে আরো সুন্দর ও সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সঞ্চালক হিসাবে কাজ করেছেন।

কুড়িগ্রাম জেলা সদরের ৯ টি উপজেলা প্রধান ও সহঃ প্রধানগণ মতো বিনিময় পূর্বক স্বাগত বক্তব্য রাখেন।

উপস্থিত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা আবুল হাসনাৎ মোঃ জগলুল হক বলেন,নামসর্বস্ব সংগঠন আমাদের লক্ষ্য না কাজের মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে।এ কর্মসূচির অংশ হিসাবে ২০২১ সালের মধ্যে কুড়িগ্রাম জেলার সব উপজেলায় ৩০,০০০ হাজারটি গাছ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা শাখার জেলা প্রধান জাহিদুল ইসলাম খান জাহিদ বলেন,আমাদের এ সংগঠন মানবতার সংগঠন।ত্রান নয় ত্রান থেকে পরিত্রানের জন্য আমাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহন করতে হবে।আমরা চাই আমাদের এ সংগঠনটি সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ সংগঠন হয়ে পরিচিত হোক।

এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম এ রশিদ আলী অতিরিক্ত প্রধান স্বেচ্ছাসেবক সমন্বয় কেন্দ্রীয় শাখা বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন।

Share Button