বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২

অভিজিৎ কুমার দাসঃ

বগুড়ার শেরপুুর থানাধীন সীমাবাড়ী ইউনিয়ানের নাকুয়া গ্রামে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকৃত হলেন বগুড়া জেলার শেরপুর থানার কালিয়কৈর চকগোলা গ্রামের খায়রুজ্জামানের ছেলে আঃ মমিন (৩০)৷

শুক্রবার(২৪ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার (২৩ জুলাই) ৭ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানাধীন নাকুয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়৷ এ সময় তাদের নিকট হইতে
মাদক কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়৷ পরেআটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়৷

Share Button