ভূরুঙ্গামারীতে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদকের বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান মিজু।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মিজানুর রহমান মিজু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি উপজেলার সোনাহাট ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক ও সোনাহাট স্থলবন্দর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। দীর্ঘদিন থেকে তিনি এ·পোর্ট -ইমপোর্ট ব্যাবসার সাথে জড়িত। পূর্ব শত্রæতার জের ধরে একটি মহল তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে আসছে।

এ ব্যাপারে মিজানুর রহমান মিজু জানান, আমি দীর্ঘদিন থেকে সুনামের সাথে ব্যবসা ও রাজনৈতিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে আসছি। এমতাবস্থায় ওই একই গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের সাথে জমিজমা নিয়ে আদালতে মোকদ্দমা বিচারাধীন থাকার কারনে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করা কু-মানসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানাবিধ পোষ্ট দিয়ে অপপ্রচার করছে। শুধু তাই নয় আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করে আসছে। এতে আমি সহ আমার পরিবারের সকল সদস্যগন চরম উৎকন্ঠায় জীবন যাপন করছি।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক মন্ডল জানান, অভিযোগের বিষয়টি আমিও জানতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়টি তিনি স্বীকার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী মিজু গত ২০ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

Share Button