কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২ জনে।
সোমবার (২০ জুলাই) রাতে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদরেই ৭জন আক্রান্তরা হলেনঃ ১জন প্রাণীসম্পদ কর্মকর্তা, ২ জন পুলিশ কর্মকর্তা ও অন্যন্য ৪ জনসহ মোট ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ডা. মো. হাবিবুর রহমান বলেন, জেলায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৪২ জন । সুস্থ হয়েছেন ১৯৫ জন । মৃত্যুবরণ করেছে ৫ জন।
