হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার মহিলা কলেজ সংলগ্ন জারিন এন্টারপ্রাইজের টিভিএস মোটরস শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ জুলাই (সোমবার) বিকালে নতুন আঙ্গিকে টিভিএস মোটরস্ শোরুম এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসাইন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, ওসি তদন্ত মোঃ ফরহাদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
যারিনন এন্টারপ্রাইজের প্রোপাইটর মনিরুল ইসলাম কাঞ্চন বলেন, এ শোরুম শুভ উদ্বোধনের মধ্যদিয়ে এ এলাকায় টিভিএস মটরস্ এর চাহিদা বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি।
