কালীগঞ্জে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই জুলাই (মঙ্গলবার)সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার(ইউএনও)রবিউল হাসান। কমিউনিটি পুলিশিং সভাপতি মিজানুর রহমান সহ শিশুকল্যাণ বোর্ডের অন্যান্যে সদস্য বৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরকে আরো জোরালো ভুমিকা পালন করতে হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহন করতে হবে বলে আহবান জানিয়েছেন।

Share Button