নয়া খবর ডেস্কঃ
”কুড়িগ্রাম সাংবাদিক সংসদের শোক প্রকাশ” দৈনিক দিনকাল পত্রিকার কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ হারুন উর রশীদ হারুনের সহধর্মিনী সামছুন নাহার বেলী ১৪ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সর্দারপাড়াস্থ নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮)। তিনি স্বামী, দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য প্রিয়জনকে রেখে গেছেন। আজ ১৪ জুলাই মঙ্গলবার বাদ আসর কুড়িগ্রাম কেন্দ্রীয় কবর স্থানে মরহুমের নামাজের জানাজা শেষে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা যায় তিনি বেশ কিছুদিন থেকে টাইফয়েডে ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিকমহল শোক প্রকাশ করেছেন এবং বেদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
