জিয়াউর রহমান-এর কবিতা “মন চায়”

মন চায়
জিয়াউর রহমান

মনটা আজ আনন্দের জোয়ারে ভাসতে চায়,
সরিষা ক্ষেতর ফুলের স্ফুরণ দেখতে চায়।
নদীর ধারে পানির জোয়ার দেখতে চায়।
মাঠের শেষে শিমুল ফুলের শোভা দেখতে চায়।
ধান গম আর পাটের আবাদ বুনতে চায়।
বাবুই, শালিক আর চড়ুই পাখির গান শুনতে চায়।
সকলে মিলে কোলাহলে থাকতে চায়।
মিটিং মিছিলে শান্তি ফিরে আনতে চায়।
গাছের পাতার সবুজ স্মৃতি দেখতে চায়।
পুকুর পাড়ে বসে বসে বর্ষি ছিপে মাছ ধরতে চায়।
গোল্লা ছুট খেলায় মন যাইতে চায়
সাঁতার কেটে সাড়া দিন পানিতে থাকতে চায়।
বন্ধুর সাথে পাড়ায় ঘুরে অন্যের পাশে দাঁড়াতে চায়।
দেশ গড়ার প্রতিশ্রুতিতে সকলের আহবান করতে চায়।
সততার সাথে সারাজীবন লড়াই করে বাঁচতে চায়।
ন্যায়ের পক্ষে কথা বলে ন্যায় নিষ্ঠা করতে চায়।
বিশাল দালান দেখে মন বিশাল দালান করতে চায়।
খড়কুটোয় বানা বাসা দেখে তাদের পাশে দাঁড়াতে চায়।
ভেদাভেদ ভুলে থাকতে চায়।
দুঃখের মাঝে সুখ গড়তে চায়।
সভ্যতার মাঝে সারাজীবন বাঁচতে চায়।

Share Button