রংপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রংপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর গ্রাহক হয়রানি ও প্রতারণার অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা অন্তুরের নেতৃতে DBC নিউজের রংপুরের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত, Barta24.com এর রংপুর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক ও DBC নিউজের ক্যামেরা পার্সন মহসীন এর উপর হামলা, ক্যামেরা ভাংচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিকরা। আজ শনিবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে রংপুরের সাংবাদিক সমাজের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচিতে এই আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। এসময় সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু বিচারে ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারে সময় বেঁধে দিয়েছে রংপুরের গণমাধ্যমকর্মীদের সকল সংগঠন।
এসময় রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি,রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, রংপুর ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েসন,রংপুর ফটো সাংবাদিক এ্যাসোসিয়েসন, বেরোবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন দাবির প্রতি সংহতি জানান। শেষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন।

Share Button