নয়া খবর রিপোর্টঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আবৃত্তি সংগঠন কথক-এর ১৮ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নাগেশ্বরী পৌর হলরুমে আলোচনাসভা ও আবৃত্তি উতসব অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট সাহিত্য ও সঙ্গীত ব্যাক্তিত্ব সুব্রত কুমার ভট্রাযার্চের সভাপত্বিতে এবং কথকের আহবায়ক ও নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজা ও
আবৃত্তি শিল্পী হাবিবা সুলতানা হ্যাপির সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা পারভিন, অতিরিক্ত ম্যাজিজট্রেট জিলুফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল ইমরান,জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেন্য আবৃত্তি সংগঠন ঢাকার ভার্ষ্যর বন্দ্যপাধ্যায়, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও বরেন্য আবৃত্তি সংগঠন ঢাকার মাসকুর-এ-ছাত্তার কল্লোল, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সাহিত্য বিভাগের বিভাগীয় সম্পাদক সিকতা কাজল, কবি মনজিল মুরাদ লাভলু, জোবায়ের মুকুল, অনিন্দ্য আউয়াল প্রমুখ।
