কুড়িগ্রামে বন্যা ও করোনা মোকাবেলায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে বন্যা ও করোনা পরিস্থিতি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসক হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। এসময় কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মন্জুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বন্যা ও করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা হয়।

Share Button