শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যদিয়ে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীর কৃতিসন্তান দেশের সনামধন্য কলামিষ্ট ও গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পূর্বাচল বাঙ্গাল বাড়িতে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে এ জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, কবি ও সাংবাদিক আলম হোসেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক খলিল সিকদার, ঢাকা সুইটস এণ্ড বেকারীর স্বত্বাধিকারী আব্দুর রহিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদারসহ রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। এ সময় স্থানীয় হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও পূর্বাচলসহ আশপাশের রাস্তার পাশে বৃক্ষরোপন করা হয়। এর আগে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার সুশীল সমাজ, লেখক,সাংবাদিক, রাজনীতিবিদ, স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ,কবি ও শিক্ষকগণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
