ঠাকুরগাঁওয়ে বাস চালকের অর্থদন্ড

আল-মনসুর, ঠাকুরগাঁও প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি না মেনে সরকারি নিয়ম ভঙ্গ করে বাসে একাধিক যাত্রী বহনের দায়ে ঠাকুরগাঁওয়ে বসাক পরিবহণের চালক মহানন্দ (৩৬) কে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।১ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর-ঠাকুরগাও-পঞ্চগড় গেটলক বাস বসাক পরিবহনের চালককে সদর উপজেলা নির্বাহী অফিসার আটক করে এ অর্থদণ্ড প্রদান করেন।

ইউএনও মামুন জানান, জনস্বার্থে এসব অভিযান অব্যাহত রাখা হবে। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন যান এবং নিজ উদ্যোগে পৌরসভার এসিল্যান্ড বস্তির টাংগন নদী সংলগ্ন রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন।

Share Button