রায়গঞ্জে আওয়ামী লীগ নেতা হান্নান খান এর উপর সন্ত্রাসী হামলা

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

রবিবার ভোরে তিনি বাড়ির গেট থেকে বাইরে হাটতে বের হওয়ার সাথে সাথেই মুখোশধারী এক সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলায় মারাত্বক আহত হয়ে ঘটনাস্তলেই ঢলে পড়েন।

মুখোশধারী সন্ত্রাসীর রাম দায়ের কোপে গুরুতর আহত অবস্থায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান খান মুমূর্ষ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার পরিবারের কাছে জানতে চাইলে বলেন কে বা কারা মারছে আমরা দেখিনি
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

তার অবস্থা অনেকটাই আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তার জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছুই বলা যাবে না বলে জানান চিকিৎসক।

রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা সাঁড়াশি অভিযান চালিয়েছি সন্ত্রাসীরা যে কেউই হোক না কেন তাকে আমরা গ্রেপ্তার করেই ছাড়বো।

Share Button