রায়গঞ্জে ডিলারের টাকা নিয়ে এসআর উধাও থানায় অভিযোগ

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

প্রাণের ঝালমুড়ি গ্রুপের সিরাজগঞ্জের ডিলার এ এস ফুড গার্ডেনের এক সেল্সম্যান মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ডিলার মোঃ রাশেদুল ইসলাম সাগর বাদী হয়ে গত মঙ্গলবার রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়-পলাতক সেল্সম্যান মাহবুব হোসেন (২৮) লালমনির হাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র। বাদীর ডিলারশীপের পন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন বাজার এলাকায় বিক্রির প্রায় আড়াই লাখ টাকা নিয়ে মাহবুব গত ১৯মার্চ উধাও হয়ে যায়। প্রথমে তার মোবাইল ফোনে ফোন করলে সে বাদীকে বলে জরুরী দরকারে সে বাড়ি গিয়েছে। কয়েক দিনের মধ্যে ফিরে এসে সে সব হিসাব বুঝে দেবে। এমতাবস্থায় দীর্ঘদিন অতিবাহিত হলেও সে ফিরে না আসায় পুনরায় ফোন যোগাযোগ করলে বিবাদী উল্টো বাদীকে নানা রকম হুমকি ধামকি দেয় বলে ডিলার রাশেদুল ইসলাম অভিযোগ করেছেন। এব্যাপারে থানায় যোগাযোগ করলে রায়গঞ্জ থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বলেন- বিষয়টির যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Share Button