বাবা দিবসে জিয়াউর রহমান-এর কবিতা “বাবা তুমি”

বাবা তুমি
জিয়াউর রহমান

বাবা তুমি এগিয়ে চলার মিষ্টি প্রেরণা
বাবা তুমি দুঃখ-কষ্টের উভয় শান্তনা।
বাবা তুমি জীবন গড়ার শ্রেষ্ঠ কারিগর
বাবা তুমি আমার কাছে ধন্য বারংবার।
বাবা তুমি চলার মাঝে নিখুঁত নির্দেশক
বাবা তুমি আমার মেধার পূর্ণ প্রকাশক।
বাবা তুমি আছো বলে আঁধার পথে হাটি
বাবা তুমি শিক্ষা দীক্ষায় করেছো খাঁটি।
বাবা তুমি বীরের মত আমার হাতিয়ার
বাবা তুমি আছো বলে পাহাড় করি চুরমার।
বাবা তুমি শক্তি আমার-আমার সুরক্ষা।
বাবা তুমি প্রতি পদে দিয়েছো সুশিক্ষা।
বাবা তুমি ন্যায়ের পক্ষে করেছো শিক্ষা দান।
বাবা তুমি সরল পথে করছো আহবান।
বাবা তুমি আছো বলে মানি তোমার স্বত্ব
বাবা তুমি পাশে থাকায় পেয়েছি মনুষ্যত্ব।
বাবা তুমি বিবেক বুদ্ধির দেখিয়ে নতুন পথ
বাবা তুমি শিখিয়ে দিলে মানুষের মিলে বড় হিম্মত।
বাবা তুমি আছো বলে ন্যায়ের পথে চলি
বাবা তুমি বুঝিয়ে দিলে সত্য কথা হয় গুলি।
বাবা তুমি অসীম সাহস সততার মূলে
বাবা তুমি ন্যায়পরায়ণ তাই ভালো তোমার ছেলে।।

Share Button