কচাকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। মৃত আরাফাত হোসেন (৮) উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে আরাফাত সমবয়সী কয়েকজন ছেলের সাথে বাড়ীর পাশে
পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় সে কিনারেই ছিল। এক পর্যায়ে পা পিছলে সে বেশি পানিতে পড়ে ডুবে যায় অনেকক্ষণ তাকে উঠতে না দেখে অন্যরা চিৎকার করে লোকজন ডাকে। পরে এলাকাবাসী খোজাখুজি করে মৃত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে।

Share Button