শাকিল আহম্মেদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে একটি পাইপগান ও ১ হাজার ইয়াবা সহ চার হত্যা মামলার আসামি মোস্তফা ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল রাতে নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাসি ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের নির্দেশক্রমে চনপাড়া পুলিশ কেম্পের ইনচার্জ কে এম রিয়াদুল ইসলাম ও সহকারী ইনচার্জ সোহরাব হোসেন বিশেষ অভিযান চালিয়ে চনপাড়া পূর্ণবাসান কেন্দ্রের ৩ নং ওর্য়াডের কবরস্থান সংলগ্ন মাঠ থেকে তাঁকে গ্রেফতার করেছেন। মোস্তফা ডাকাত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মৃত্যু আব্দুল খালেকের ছেলে। এই বিষয়ে চনপাড়া পুলিশ কেম্পের ইনচার্জ কেএম রিয়াদুল ইসলাম জানান নারায়ণগঞ্জ গ সার্কের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাসি ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসানের নির্দেশে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান ও ১ হাজার পিছ ইয়াবা সহ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা ডাকাতকে অস্ত্র ও মাদক দুইটি পৃথক মামলায় নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণা করা হয়েছে।
