কালিয়াকৈর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

পুনম শাহরীয়ার ঋতু:

গাজীপুরের কালিয়াকৈরের হাবিবপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হানিফ শিকদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্য হয়েছে। নিহত আবু হানিফ উপজেলার হাবিবপুর এলাকা কাঞ্চন শিকদারের ছেলে। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক, নারী
নির্যাতন ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এঘটনায় কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন, সহকারী উপ-পরিদর্শক সুলতান ও আরও দুই কনস্টেবল আহত হয়। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানান, বৃহস্পতিবার ভোরে হাবিবপুর এলাকায় মাদক ব্যবসায়ী হানিফের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তি অভিযান চালায় পুলিশ অভিযানকালে
হানিফ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলেই হানিফ মারা যায় এবং বাকিরা পালিয়ে যায়। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এস-আই মুক্তি মাহমুদ জানান, গেল রাতে হানিফের
কাছে অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে দশ-বারটি মাদক, নারী নির্যাতনসহ মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Share Button