রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। বুধবার (১৭ জুন) বিকাল ৫ টার দিকে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ আঙ্গিনায় এই বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। এ সময় ছাত্রলীগ কর্মী মারজান অাল মোনায়েম, সোহেল রানা, আল আমিন, আকাশ সাজ্জাত উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী মারজান আল মোনায়েম বলেন, মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছি।
