৭১’এর সহযোগী মুক্তিযোদ্ধা সমবায়-এর মৃত্যু দাবীর চেক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে ৭১’এর সহযোগী মুক্তিযোদ্ধা সমবায়-এর পরলোকগত সদস্য সাইফুল ইসলামের পরিবারের হাতে মৃত্যু দাবীর চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের ঘোষপাড়া মোল্লা ভবনের দ্বিতীয় তলার হলরুমে পরলোকগত সদস্যর স্ত্রী মনজিলা বেগমের হাতে চেক তুলে দেন সংগঠনের পরিচালক রফিকুল ইসলাম মন্ডল বুলু। এসময় উপস্থিত ছিলেন, ৭১’এর সহযোগী মুক্তিযোদ্ধা সমবায়-এর কুড়িগ্রাম জেলা সভাপতি অলিল মোল্লা, সাধারন সম্পাদক রথীন্দ্রনাথ সরকার, কোষাধ্যক্ষ শহীদ মন্ডল প্রমুখ।

Share Button