নাগেশ্বরীতে ৩ দিন থেকে যুবক নিখোঁজ।। থানায় জিডি

নয়া খবর ডেস্কঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দিন থেকে মাইদুল ইসলাম জয় (২১) নামের এক যুবক নিখোঁজ রয়েছে। সে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের, রতনপুর গ্রামের মোজাহার আলী এবং আম্বিয়া বেগমের ছেলে। এ ব্যাপারে নিখোঁজ মাইদুলের বড় ভাই আল-আমিন নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডাযেরি করেছেন। ডায়েরির বিবরণে জানা যায় গত ১১ জুন রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন তার স্ত্রী-সন্তানসহ নিজ ঘরে শুয়ে পড়ে। পাশের ঘরেই ঘুমায় ছোট ভাই মাইদুল ইসলাম জয়। ওইদিন রাত ১২টা থেকে দেড়টার মধ্যে মাইদুলের ব্যবহৃত মোবাইলে ফোনে কথা বলতে শোনেন। এ সময় তাকে কে বাবা কারা মোবাইল ফোনে ফোন করে ডাকছে। এর মধ্যোই তারা সবাই ঘুমিয়ে পড়লে পরদিন সকালে উঠে বাড়ির লোকজন দেখতে পায় মাইদুল ঘরে নেই। এছাড়াও মাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিলে বন্ধ পায়। পরে অনেক খোঁজাখুঁজি করে এবং মাইকিং করেও খোঁজ পায়নি তার পরিবার। এ ব্যাপারে ১৪ জুন নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই আল-আমিন। নাগেশ্বরী থানার জিডি নং-৫৪৭।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর বলেন, একটি সাধারণ ডায়েরি হয়েছে। খোঁজ খবর অব্যাহত রয়েছে।

Share Button