সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণে বাল্য বিবাহ বন্ধ জরিমানা

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বুধবার রাত্রে ১০ জুন সিরাজগঞ্জের সদর থানাধীন চরকল্যাণী এলাকায় ০১ টি বাল্য বিবাহ বিরুধী অভিযান পরিচালনা করে ০১ জনকে ৫০০০টাকা জরিমানা করেছেন।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিরাজগঞ্জ সদর থানার চরকল্যাণী গ্রামের মোঃ হায়দার আলী এর মেয়ে মোছাঃ হাছিনা (রাখী) (১৫) এর সাথে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ পার পাইকোরশা গ্রামের আব্দুল মতিন সরকার, এর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৩) এর সাথে বাল্য বিবাহের আয়োজন করা হয়। এরই প্রেক্ষিতে কনের বাড়ীতে ০১ টি অভিযান পরিচালনা করে বর ও কনের পক্ষের অভিবাবকদেরকে আটক করায় হয়। পরবর্তীতে বাল্য বিবাহের আয়োজনের দায়ে এক্সজিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ আনিসুর রহমান এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কনের অভিবাবক মোঃ হায়দার আলীকে ৫০০০/-অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Share Button