রৌমারীতে হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী ও খাবার বিতরণ

সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে দাঁতভাঙ্গা বাজার হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবী পাজামা ও খাবার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-২০১২ ব্যাচের উদ্যোগে পাঞ্জাবী পাজামা বিতরন ও খাওয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম বিএসসি, ইটালুকান্দা আর্দশ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল সরকার, মাদরাসা সভাপতি মো. নজির হোসেন পোস্ট মাস্টার, সার্জেন্ট মো. শহিদুল ইসলাম (অবঃ), দাঁতভাঙ্গা গ্রাম জামে মসজিদ খদিব গোলজার হোসেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন সাখা ও এসএসসি ২০১২ এর শিক্ষার্থী মেহেদী হাসান, সবুজ মিয়া, সুজন, জিয়াদুল, ,লিচু, আনিসুর, শাহিন, মালেক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Button