নেপাল-বাংলাদেশ ইয়ুথ ওয়েবিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

নেপালের যুব সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার, নেপাল ও ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশের যৌথ আয়োজনে দুই দেশের ত্রিশ জন তরুণ নিয়ে ইমারজেন্সি রেসপন্স সেন্টার নেপাল ও বাংলাদেশ এই অনলাইনে এই সেমিনারের আয়োজন করেছে।

গতকাল ২ জুন ২০২০ নেপালি সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট ও বাংলাদেশ সময় ৭ টা ৩০ মিনিটে অনলাইনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইয়ুথ ওয়েবিনারটির মূল উদ্দেশ্য ছিল সংকটকালীন সময়ে দুই দেশের তরুনদের করনীয় বা যা তারা ইতিমধ্যে করছে।

এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সেন্টার ফর ইউমেন এন্ড এনভাইরনমেট সভাপতি শেখ কান্তা রেজা, স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশানের চেয়ারম্যান মাসুমা মরিয়ম, ছাত্র নেতা আতিক রিয়াদ, ইউএন মাইগ্রেশান অফিসার পপি, ব্রিটিশ কাউন্সিলের এক্টিভ সিটিজেন সদস্য মেহজাবিন প্রিতু, বাংলা টিভির অনুষ্ঠান পরিচালক শাওন রায় চৌধুরী, পপুলার মেডিকেল কলেজের ছাত্র শুভ্র দেব, সোসালিস্ট সাহিদা ইয়াসমিন সীমা, রাশেদুল ইসলাম, তাসনিম, ফারাহ্ হাসান মৌটুসি, তরুণ সংগঠক তাজুল ইসলাম সাজু এবং ইমারজেন্সি রেসপন্স সেন্টার নেপালের সদস্যবৃন্দ

নেপাল- বাংলাদেশ ইয়ুথ ওয়েবিনারের সমন্বয় করেন ইমারজেন্সি রেসপন্স সেন্টার বাংলাদেশ ও ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আছিফ রহমান শাহীন এবং উক্ত কনফারেন্সের সভাপতি ছিলেন ইমারজেন্সী রেসপন্স সেন্টার নেপালের সমন্বয়ক ও ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার নেপালের পরিচালক অরুন খড়কা।

Share Button