ঠাকুরগাঁওয়ে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

মো. মনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী রওশন আব্দুল্লার করোনায় মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার পুলিশ লাইনের পূর্ব পাশে। কয়েক দিন আগে তার করোনা উপসর্গ দেখা দিলে সে হোম কোয়ারেন্টানে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল সোমবার (১জুন) তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। আজ মঙ্গলবার (২জুন) তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনাজপুর উপজেলার বীরগঞ্জে মারা যায়। এ ছাড়াও তার পরিবারে ৪ জন সদস্য আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান। এ নিয়ে জেলায় করোনা দুই জনের মৃত্যু হলো। আক্রান্ত ১২২ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেড়ে ২৫ জন। মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১৫২২ জনের।

Share Button