সিরাজগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু।। বাবা আহত

অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে বজ্রপাতে গোলাম হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা। সোমবার (০১ জুন) সন্ধ্যার আগে সদর উপজেলার উত্তর সারটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তাররের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

শিয়ালকোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর হযরত আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মাঠের কাজ শেষে কৃষক আব্দুস সাত্তার তার ছেলে গোলাম হোসেনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গোলাম হোসেন মারা যায়। তার বাবা আব্দুস সাত্তারকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Button