নাগেশ্বরীতে বানিয়াটারী মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানিয়াটারী মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে করোনা ভাইরাস দুর্যোগে দরিদ্র মহিলাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রামখানা আসকর নগর বানিয়াটারী মহিলা উন্নয়ন সমিতির কার্যালয়ে হত দরিদ্র মহিলাদের মাঝে এসব চাল, ডাল, লবন, তেল, আলু, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় সমিতির সভা নেত্রী মোছা. মরিয়ম বেগমের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুবকর সিদ্দীক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নুরুল আমীন, রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সরকার, সাংবাদিক এম সাইফুর রহমান প্রমুখ।

Share Button