অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ২৯ মে শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় সময় গোপন সাংবাদের ভিত্তিতে
সিরাজগঞ্জের সদর থানাধীন কান্দাপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সিরাজগঞ্জ জেলার মাহমুদপুর গ্রামের সাদেক আলীর ছেলে নাইম (২৪) সিরাজগঞ্জ জেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের নজির হোসেন এর ছেলে হানিফ হোসেন (৩৫) আটক করে র্যাব-১২
এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সিরাজগঞ্জের সদর থানাধীন কান্দারপারা গ্রামস্থ পুকুরপাড় জনৈক আলতাফ মাস্টার (৪৫) , এর বাড়ীর সামনে পাকা রাস্তার মোড়ের উপর ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এরই প্রেক্ষিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৩৯৭ পিস ইয়াবসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল, এবং ০৩ টি সীম কার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
