কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের রাজিবপুরে করোনা উপসর্গ নিয়ে মমিনুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর ডায়রিয়া শুরু হলে ঐ কিশোরকে মঙ্গলবার বিকেলে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা যায়। নিহত কিশোর উপজেলার জাওনিয়ার চর লম্বাপাড়া গ্রামের জাবেদ আলীর পুত্র।
এব্যাপারে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে ডায়রিয়ার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।
