নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোনে অসহায়ত্বের খবর পেয়ে ঝড়-বাতাস উপেক্ষা করে ঈদ উপহার নিয়ে বাড়িতে গিয়ে হাজির ঢাকা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাধে অন্তর রায়।
সাম্প্রতিককালের করোনাভাইরাস মহামারিতে মানুষের জীবনযাত্রা ব্যাহত। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষকে। একদিকে অঘোষিত লকডাউন অন্যদিকে আম্ফানের ক্ষয়ক্ষতিতে সংকটাপন্ন হয়ে পড়ায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান হতে চলেছে অনেকের। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে দশ অসহায় পরিবারের পবিত্র ঈদ-উল-ফিতর এর জন্য চাল, ডাল, সবজি, মুরগি সহ যাবতীয় মশলাপাতি প্রদান করেন। এসময় উপজেলার ছাত্রলীগ কর্মী বায়োজিদ বোস্তামি বাঁধন, বিশাল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা রাধে অন্তর রায় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে। আমরাও কাজ চালিয়ে যাচ্ছি। করোনা মহামারী যতদিন আছে আমরা অসহায় মানুষের পাশেই আছি।
