টাংগাইলে স্বামীর সামনেই স্ত্রীকে গনধর্ষণ।। গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক:
টাংগাইলে গতকাল শুক্রবার রাতে স্বামীর সামনেই স্ত্রীকে গনধর্ষণের অভিযোগ উঠেছে। এ গনধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।ওই
ধর্ষিতার বাবার বাড়ি কালিহাতী উপজেলায় ও স্বামীর বাড়ি সখীপুর উপজেলায়।

ধর্ষিতা নারী জানান,গতকাল শুক্রবার রাতে তার স্বামীকে নিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে কয়েকজন যুবক তাদেরকে ধরে ডিসি লেকে নিয়ে যায়। পরে তারা তার স্বামীর সামনেই তিনজন যুবক তাকে ধর্ষণ করে। পরে তার স্বামী ছুটে গিয়ে নতুন ডিসি লেকের অদূরে সদর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ।

এব্যপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানায়,গতকাল শুক্রবার রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষক ও ধর্ষণে সহযোগিতাকারী আরো দুইজনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ভোর ৫টায় ওই ভিকটিম হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে। তবে ধর্ষণের আলামত পাওয়ার সম্ভবনা রহিয়াছে।

Share Button