কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে নতুন করে চিকিৎসক, নার্সসহ আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক নার্স ও এক কর্মচারী। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৪ জন। ফুলবাড়ী উপজেলায় এক চিকিৎসক ও তার ভাইসহ ২ জন রয়েছে।
আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের এক বৃদ্ধা (৮০), এক পুরুষ (৫২), এক নারী (৩০), এক শিশু (৫)। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক নার্স (২৮), এক কর্মচারী (৩০), ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (২৯) ও ঐ চিকিৎসকের ভাই (২৩)।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫০ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭ জন।
