নাগেশ্বরীতে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট ব্যাটলিয়ন (১৫বিজিবি) এর বাস্তবায়নে সীমান্ত এলাকার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদকব্যবসা ও চোরাচালান বন্ধের লক্ষ্যে ১৪ মে বৃহস্পতিবার সকালে পশ্চিম রামখানা দিঘির পার উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী এলাকার ২শত কর্মহীন দুস্থ পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন লালমনিরহাট ব্যাটালিয়ন(১৫বিজিবি) এর উপ অধিনায়ক মেজর এম এম শাহ আলম, রামখানা কোম্পানী সুবেদার মাইনুল, বাগভান্ডার কোম্পানী সুবেদার সাইদুল, সিংঝার কোম্পানীর নায়েক সুবেদার জসিম উদ্দিন প্রমুখ। এসময় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন থাকার এবং চোরাচালান বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান মেজর এম এম শাহ আলম।

Share Button