নয়া খবর ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবারে খাদ্য সামগ্রী দিয়েছেন যুব মহিলা লীগের নেত্রী জাকিয়া সুলতানা বুবলী। গত ৮, ৯, ১০, ১১, ও আজ ১২ মে মঙ্গলবার পর্যন্ত এসকল পরিবারে খাদ্য সহায়তাসহ নগদ অর্থও প্রদান করেন তিনি।
এছাড়াও মঙ্গলবার সকালে ট্রাক শ্রমিকদের ২০হাজার টাকা অনুদান দিয়েছেন। নাগেশ্বরী কলেজ মোড়স্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আরা ট্রেডিং-এ এই নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেনের হাতে নগদ ২০হাজার টাকা তুলে দেন নাগেশ্বরী যুব মহিলা লীগের আহবায়ক জাকিয়া সুলতানা বুবলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আতিকুল ইসলাম, বেলাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। এসব অর্থ শ্রমিকদের মধ্যে বিতরণ করবেন ট্রাক শ্রমিক নেতারা।
একই দিনে নাগেশরী পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রলীগ ও পৌর যুবলীগের নেতাদের মাধ্যমে অতি দু:স্থ সাড়ে তিনশ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও মিষ্টি কুমড়া বিতরণ করা হয়। এবং তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজনের মধ্যে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, মিষ্টি কুমড়া ছাড়াও নগদ এক হাজার টাকা করে সহায়তা দেন বুবলি। এভাবে এ পর্যন্ত তিনি ৫ শতাধিক অসচ্ছল পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বুবলি জানান, করোনার এমন অবস্থায় সমাজের সবাইকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।
