ফুলবাড়ীতে ৭৫০ পরিবারে বিকাশের মাধ্যমে ব্র্যাকের অর্থ অনুদান

নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে বেকার হয়ে পড়েছেন দিন মজুরেরা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মানবেতর জীবন-যাপন করছেন প্রান্তিক জনগোষ্ঠী ও নিস্ন আয়ের মানুষ। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সারা দেশের ২লক্ষ অতিদরিদ্র পরিবারের জন্য ৩০ কোটি টাকা আর্থিক অনুদান ঘোষনা করে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৫০ টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে ১৫’শ করে টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

ফুলবাড়ী ব্র্যাক ইউপিজি’র শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের জানান, সাম্প্রতিককালে করোনাভাইরাস এর কারনে নিম্ন আয়ের দিনমজুর, রিক্সা, ভ্যান, অটো, ঠেলাগাড়ি চালকসহ প্রান্তিক জনগোষ্ঠী বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। আমাদের ব্র্যাক সারাদেশের জন্য ৩০ কোটি টাকা অনুদান দেয়। এরই ধারাবাহিকতায় আমরা ফুলবাড়ীতে ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের তালিকাভুক্ত ৭৫০ দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ২ সপ্তাহ খাবারের জন্য ১৫’শ করে টাকা দিয়েছি। উপজেলার ৪টি শাখা অফিস ফুলবাড়ী, খড়িবাড়ী, কাশিপুর ও বালারহাটের ইউপিজি প্রোগ্রামের ব্যবস্থাপকগণের সার্বিক সহযোগিতায় ৩ থেকে ৬ মে সদস্যগণের বিকাশে ও যাদের বিকাশ একাউন্ট নাই তাদের হাতে হাতে এ অনুদান দেয়া হয়েছে।

Share Button