ক্রাইম রিপোর্টার:
গাজীপুরে শিশু অপহরণ করে হত্যা মামলার এক আসামি ব্যাবের সঙ্গে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে। রোববার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত জুয়েল আহমেদ ওরফে সবুজ (১৯),নোয়াখালীর বেগমগঞ্জ থানার পদিপাড়া এলাকার রফিক ল্লাহর ছেলে। র্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পারিজাত এলাকার মো.ফরহাদ হোসেনের ছেলে আলিফ (৫) হত্যার আসামি গরকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। সাগরকে থানা পুলিশে হস্তান্তর করার পর রোববার দিবাগত রাত ২টার দিকে কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সাগরের সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে যান র্যাব সদস্যরা।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যেতে থাকে। তখন র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে।র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, শনিবার রাতে আটকের পর সাগর জিজ্ঞাসাবাদে জানিয়েছে সাগর ও সবুজসহ তিন বন্ধু মিলে প্রায় ৬ মাস যাবৎ কোনাবাড়ি পারিজাত এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের বাড়ির ৩য় তলার ফ্লাটের ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকুরী করে আসছে। উচ্ছৃঙ্খল জীবনযাপন করায় ও ভবনের ছাদে উঠে মেয়েদের উত্যক্ত করার কারণে সপ্তাহ খানেক আগে সাগরের বন্ধু ও রুমমেট জুয়েল আহমেদ সবুজকে কয়েকটি চড়-থাপ্পর দেন আলিফের বাবা ফরহাদ। এতে ক্ষুব্ধ হয় সাগর ও তার বন্ধুরা। ওই থাপ্পরের প্রতিশোধ নিতে জুয়েল বুধবার ২৯এপ্রিল বিকেলে ফরহাদ হোসেনের ছয় বছরের ছেলে আলিফকে কৌশলে খেলার প্রলোভন দেখিয়ে বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে তাকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যা করে সাগর ও জুয়েল।পরে সাগার ও জুয়েল নিহত শিশুর লাশ একটি প্লাষ্টিকের বস্তায় ভরে একই ভবনে তাদের ভাড়া বাসার পাশের ঝুটের গুদামের ভিতর লুকিয়ে রাখে। তারা বাসায় রাত্রি যাপন করে পরদিন সকালে বাসা থেকে পালিয়ে যায়। ৩০ এপ্রিল তারা আলিফের বাবার কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। পরে আলিফের বাবা ঘটনাটি র্যাবকে জানান এবং থানায় মামলা করেন। শনিবার রাতে মুক্তিপণের টাকা দেয়ার কথা বলে র্যাব-১এর সদস্যরা কৌশলে সাগরকে গাজীপুর মহানগরের পূবাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাগর ও সবুজ মামলার এজাহারভুক্ত আসামি।
