কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ধরলার চর সারডোবের দেড়শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের উদ্যোগে নদী ভাঙনের শিকার কর্মহীন এসব পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা দেয়া হয়।
প্রতি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সোয়াবিন, আধা কেজি সুজি ও সবজি।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: মোর্শেদ।
