কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লগডাউন অমান্য করে রাস্তায় বেড়িয়ে পরার অপরাধে ১৭ জন মোটরসাইকেল চালকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুমা আরেফিন উপজেলার সদরের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীকে সহযোগিতা করেন।
করোনা ভাইরাসের কারণে কুড়িগ্রাম জেলা অনিদিষ্ট কালের জন্য লগডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসক। এই সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বেড়িয়ে পড়ার অপরাধে ১৯৬০ এর ১৮৮ ধারায় ১৭ জন মোটরসাইকেলের চালকের কাজ থেকে মোট ৫ হাজার ১৫০ জরিমানা করা হয়।
ইউএনও মাছুমা আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
