স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঢাকার নারায়ণগঞ্জ ফেরত আরো একজন প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই যুবকের বাড়ি সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা মোক্তারকুটি গ্রামে। এর আগে পৌরসভার পশ্চিম কুটিবাগডাঙ্গা গ্রামের নারায়ণগঞ্জ ফেরত ২৫ বছরের এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
এনিয়ে উপজেলায় কোভিট-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ জনে। শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন আক্রান্ত ব্যাক্তির বাড়িতে গেছেন।
