পুনম শাহরীয়ার ঋতু:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় কালিয়াকৈর থানা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও ত্রান বিতরনের মাধ্যমে দিবসটি সংক্ষিপ্ত আকারে পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নাল গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম লিংকন, সাধারন সম্পাদক সাইদ সরকার, আব্দুল লতিফ, জিয়ারউর রহমান, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, সেলিম,সোহেল প্রমুখ। পরে সংগঠনের সদস্যদের মাঝে ত্রান বিতরন করা হয়।
