কুড়িগ্রামে করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলায় কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি ও কর্মহীনদের ত্রান সহায়তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরমেয়র আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। সভায় লকডাউন পরিস্থিতি, আক্রান্তদের আইসোলেশনে চিকিৎসা ব্যবস্থা ও ত্রান বিতরণ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং এ সম্পর্কে প্রধান অতিথি দিক নির্দেশনা প্রদান করেন।

Share Button