নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়। করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না কেউ। এই পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফুলবাড়ী উপজেলা শাখা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে ভোগ্যপণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রদীপ বাজারে নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রায় শতাধিক খেটে খাওয়া মানুষের মাঝে ময়দা, ডাল, মিষ্টি কুমড়াসহ কয়েক প্রকার ভোগ্যপণ্য প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল খালেক বসুনিয়া, সহ-যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি খয়রাত আলী বসুনিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
