শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি কর্মকর্তার পেনশনের জমানো টাকা দিয়ে রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অসহায়, দরিদ্র , কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসাকর্মী অবসরপ্রাপ্ত শাহিদা বেগম তার নিজ পেনশনের জমানো টাকা দিয়ে করোনায় বিপাকে পড়া তার নিকটস্থ অসহায়, দরিদ্র, কর্মহীন, মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সোমবার বিকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসাকর্মী শাহিদা বেগম তাঁর পেনশনের জমানো টাকা দিয়ে তাঁর ছেলে শরিফ বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমানের সহযোগিতায় রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায় পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, লবণ, তেল, সাবান, আলু,পেঁয়াজ, চিনি, মুড়ি ও ছোলা বুট দেওয়া হয়। এ ছারাও শাহিদা বেগম তার পেনশনের টাকা থেকে বিভিন্ন সময় অসহায় মানুষের চিকিৎসা জন্য নগদ অর্থ প্রদান করে থাকেন। সামাজিক কাজে শাহিদা বেগম ও তাঁর পরিবার অনুদান প্রদান করে থাকে।
