ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়। এরকম দুঃসময় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ২’শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার করালো ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
কুড়িগ্রামের ফুলাবাড়ীতে প্রায় ২’শতাধিক কর্মজীবী, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর কয়েকজন ছাত্রলীগের কর্মী ইফতার সামগ্রীর এ প্যাকেট বিতরন করেন। ফুলবাড়ী বাজারের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে তুলে দেয়া হয় এ ইফতার সামগ্রী।
এসময় উপজেলা ছাত্রলীগের মোঃ মোছাব্বীর রহমান হ্যাভেন, রুবেল ইসলাম ব্লু, আনোয়ারুল ইসলাম রুবেল, হামিদুল ইসলাম, মুসাদিকুজ্জাসান রুবেল, মমিন ইসলাম, মাসুদ রানা, আনিছুর রহমান আকাশ, রাবু ব্যাপারী, লোকমান হোসেন, শামীম মিয়াসহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
