নয়া খবর ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেলে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে, রংপুরে–৯ জন (তারাগঞ্জ ৩ জন, সদর ০৫ জন, মিঠাপুকুর ১ জন), দিনাজপুর–১ জন, ঠাকুরগাঁও–৭ জন এবং পঞ্চগড়–২ জন। এর মধ্যে একজন ইন্টার্নসহ দুজন চিকিৎসক পজিটিভ হয়েছেন।
বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৫ জনে। আক্রান্তদের মধ্যে মধ্যে রংপুরে ৩০, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৫, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁওয়ে ১৬, কুড়িগ্রামে ৯, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড় জেলার ৬ জন রয়েছেন।
