রোজা
মো.আজিজুল হাকিম মন্ডল
রোজা মানে সহজ পথে চলতে হবে সোজা,
রোজা মানে ফেলতে হবে সকল পাপের বোঝা।
রোজা মানে নতুন করে কোরআন হাদিস বুঝা,
রোজা মানে একত্ববাদ নহে কারো পূজা।
রোজা মানে রিপুগুলি দমন করে রাখা,
রোজা মানে শক্ত সাধন একটুও নয় বাকা।
রোজা মানে সঠিক সরল নিয়ত করে থাকা,
রোজা মানে সিয়াম সাধন সব ইবাদত পাকা।
রোজা মানে জীবনটারে ফুলের মত সাজা,
রোজা মানে দেলের বীণা শান্তি সুরের বাজা।
রোজা মানে গরীব দুঃখির বুঝায় ক্ষুধার জ্বালা,
রোজা মানে পশুত্ববোধ দমন করার পালা।
রোজা মানে যাকাত ফেতরা হিসাব করে দেয়া,
রোজা মানে খোদার হাতে মহা পুরস্কার পাওয়া।
